২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

রাজধানীর কাফরুলে একটি আবাসন কোম্পানির এক কর্মচারী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 05:27 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে একটি আবাসন কোম্পানির এক কর্মচারী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। আহত দিদারুল আলম (২৫) আরএসবি ডেভেলপার কোম্পানির সুপারভাইজার। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায় বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দিদার বলেন, সোমবার সকালে তিনি পূর্ব কাফরুল মসজিদেরে উত্তর পাশে তার প্রতিষ্ঠানের একটি নির্মাণাধীন ভবনের নিচের তলায় ঘুমিয়ে ছিলেন। পৌনে ৭টার দিকে হঠাৎ ৪/৫ জন সন্ত্রাসী ভেতরে ঢুকলে তার ঘুম ভেঙে যায়। এরপর তারা গুলি করে পালিয়ে যায়। অন্য কর্মচারীরা সকাল সাড়ে ৮টার দিকে দিদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিদারের ডান পায়ের তালুর নিচে গুলি লেগেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১১৪ ঘ.