২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাব সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 06:35 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রমনায় অফিসার্স ক্লাব সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত মিল্টন বড়–য়া সিদ্ধোশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিলেন। একই ঘটনায় আহত হন তার সঙ্গে থাকা আরো দুই তরুণ। এরা হলেন- রায়হান ও ফাহাদ। রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতের বন্ধু রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা তিন বন্ধু অফিসার্স ক্লাবের সামনে একটি ফুটপাতের চায়ের দোকানের সামনে চা পান করেন। এরপর তারা তাদের মোটর সাইকেল ওঠার সময় তিন-চারজন সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। তিনি বলেন, "শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রুবেল নামে একজনকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।" রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আহত দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রায়হানকে ছেড়ে দেওয়া হয়। মিল্টনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হৃদরোগ ইনষ্টিটিউটে স্থানান্তর করা হয়।" রায়হান বলেন, মিল্টনকে হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়হান পলিটেনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/০০২৮ ঘ.