গাইবান্ধা, ২৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় এক সাংবাদিকের বাসা থেকে রোববার দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ পাঁচ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
বিপ্লব হাসান নামের ওই সাংবাদিক সময় টেলিভিশনের গোবিন্দগঞ্জ প্রতিনিধি।
বিপ্লব হাসান জানান, সকালে তার স্ত্রী ছেলে ও মেয়েকে স্কুলে নিয়ে যান। তিনিও কাজে বেরিয়ে পড়েন। ওই সময়ই ঘরে চোর ঢোকে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, একটি সংঘবদ্ধ চক্র গত এক সপ্তাহে ওই পাড়ায় বেশ কয়েকটি বাসায় চুরি করেছে। পুলিশ বিষয়টি নিয়ে তৎপরতা অব্যাহত রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০৩১ ঘ.
bdnews24