সিরাজগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ডোবায় ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
এরা হলো- উপজেলার শ্রীপুর গ্রামের ফজলু মিয়ার মেয়ে অন্তরা (৭) ও অঞ্জনা (৫)।
ইউনিয়ন স্বাস্থ্য সহকারী আসাদুল হক জানান, শনিবার বিকালে অন্তরা ও অঞ্জনা খেলার সময় বাড়ির পাশে ডোবায় পড়ে নিখোঁজ হয়। রাতে অনেক খোঁজ করেও তাদের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
রোববার সকালে ডোবায় দুুই জনের মৃতদেহ ভেসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৭৩২ ঘ.
bdnews24