২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাসচাপায় নিহত ১

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে বাসচাপায় মটরবাইক আরোহী এক কিশোর (১৫) নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 06:23 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে বাসচাপায় মটরবাইক আরোহী এক কিশোর (১৫) নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে সিরাজদিখান উপজেলার রামেরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মটরবাইকের চালক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত কারো পরিচয় পাওয়া যায়নি। সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাওয়াগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস মটরবাইকটিকে ধাক্কা দিলে এর দুই আরোহীই রাস্তায় ছিটকে পড়ে। এরপর তাদের চাপ দিয়ে চলে যায় বাসটি।" পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১২২০ ঘ.