২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ধর্ষণের' শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় 'ধর্ষণের' শিকার এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

বরিশাল, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় 'ধর্ষণের' শিকার এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে সেঁজুতি ওরফে কমলা (১৬) তার নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। সেঁজুতি উপজেলার রঘুনাথপুর গ্রামের সৌদি প্রবাসী ছাদেক মৃধার মেয়ে। সে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। স্থানীয় বাসিন্দা মো. আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চাচাত ভাই নয়ন কৌশলে সেঁজুতিকে ঘর থেকে ডেকে নেয়। পরে একই গ্রামের নাসির আকন, শামীম আকন, মো. সবুজ মিয়া, মো. রাজিব ও সাইফুল প্যাদাসহ ছয়জন তাকে পাশের বাগানে ধর্ষণ করে। সেঁজুতির চিৎকারে তার মা হাফিজা বেগম ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। সেঁজুতির মা হাফিজা বেগম বলেন, এই ঘটনায় তিনি ছয়জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু বাকেরগঞ্জ থানা পুলিশ ধর্ষণের অভিযোগ না নিয়ে অপহরণ চেষ্টার মামলা নেয়। বাকেরগঞ্জ থানার ওসি সৈয়দ রবিউল ইসলাম বলেন, সেঁজুতি ধর্ষণের শিকার হয়নি। তাই অপহরণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। এছাড়া আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে আরো একটি মামলা হবে বলে তিনি জানান। হাফিজা বেগম আরো জানান, আসামিরা তাকে এবং তার অপর দুই মেয়েকে বিভিন্ন হুমকি দিলে তিনি অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। এতে রাগে ও ক্ষোভে সেঁজুতি আত্মহত্যা করে বলে তিনি দাবি করেন। চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির চ্ন্নুু বলেন, এই খবর শোনার পর সেঁজুতির বিদ্যালয়সহ পাশের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল করে বাকেরগঞ্জ-বরগুনা সড়ক ও কাঠাতলী পুলিশ ফাঁড়ি অবরোধ করে। পরে পুলিশ এসে তাদের শান্ত করলে আধঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে ছাত্ররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১১৩ ঘ.