বরগুনা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা উপজেলায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সদর ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনায় গুরুতর অসুস্থ মেয়েটিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ধর্ষিতার মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় তিনি কেরোসিন আনার জন্য ছেলে (৭) ও মেয়েকে (১০) তার ভাগ্নের ট্রলারে পাঠান।
এসময় ট্রলারের শ্রমিক খোকন ছেলেকে মারধর করে তাড়িয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। পরে তিনি মেয়েকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পাথরঘাটার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম দিপু জানান, শিশুটির রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে শুক্রবার রাতেই তাকে বরিশাল পাঠানো হয়েছে।
পাথরঘাটা থানার ওসি উজ্জ্বল কুমার দে জানান, শিশুটির মা বাদী হয়ে দুই জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭০০ ঘ.
bdnews24