২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ওলামা মাশায়েক দলের ৬ কর্মী আটক

অনুমতি ছাড়া মিছিল করায় বরিশাল নগরী থেকে ওলামা মাশায়েক দলের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

বরিশাল, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়া মিছিল করায় বরিশাল নগরী থেকে ওলামা মাশায়েক দলের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ফজলুল হক এভিনিউ থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন আ. রউফ (৩১), আব্দুল্লাহ আল নাহিয়ান (২৮), শরীফ মিজান (২৪), মাহফুজুর রহমান (৩৫), রাসেল আলম (২৬) ও মো. সাইফুল্লাহ (২৭)। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহিদুজ্জামান জানান, আদালত চত্বর জামে মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে বিনা অনুমতিতে নগরীতে মিছিল বের করে ওলামা মাশায়েক দল। পুলিশ তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় দলের ছয় কর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫২ ঘ.