২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজড়াদের প্রতি সহমর্মিতার আহ্বানে শোভাযাত্রা

হিজড়াদের প্রতি সবার দৃষ্টিভঙ্গী পরিবর্তনের আহ্বান জানিয়ে শুক্রবার রাজধানীতে শোভাযাত্রা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 09:15 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিজড়াদের প্রতি সবার দৃষ্টিভঙ্গী পরিবর্তনের আহ্বান জানিয়ে শুক্রবার রাজধানীতে শোভাযাত্রা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় জাদুঘরের সামনে শোভাযাত্রা উদ্বোধন করেন তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। শিক্ষা মন্ত্রণালয়ের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর উদ্যোগে আয়োজিত এ শোভযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়। হিজরা জনগোষ্ঠীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার উদ্দেশ্যে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের ম্যাট ২ (গ্র"প ই) প্রকল্পের মাধ্যমে এ প্রকল্পটি শুরু হয়। শোভাযাত্রা শুরুর আগে তথ্য সচিব বলেন, বাংলাদেশের সংবিধানেব্ব জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। দেশের সামগ্রিক উন্নয়নের কথা বিবেচনা করলে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসতে হবে এবং সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। গ্র"প ই দলনেতা ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সৈয়দ এবাদুর রহমান বলেন, "আমাদের সমাজে হিজড়া জনগোষ্ঠীকে সাধারণত ভালো চোখে দেখা হয় না। আমাদের উদ্দেশ্য, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো।" তিনি বলেন, হিজরাদের প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে একটি ফাউন্ডেশন গঠন করা হয়েছে, যা ১৫ নভেম্বর থেকে কাজ শুরু করবে। প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩২ জন হিজড়াকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান করা হয়েছে বলে জানান তিনি। শোভাযাত্রায় অংশ নেয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা কেন্দ্র, সমাজ সেবা কার্যক্রম, পারসোনা ইনস্টিটিউট, বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, ঢাকা কলেজ প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠন। সরকারি কোনো তথ্য পাওয়া না গেলেও বেসরকারি এক পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে প্রায় ৩৫ হাজার হিজড়া রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৫১০ ঘ.