২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় গাড়িচালক নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলায় বাস-পিকআপভ্যান সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 05:58 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

মাদারীপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় বাস-পিকআপভ্যান সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আমগ্রাম-মোল্লাকান্দি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে শুক্রবার প্রথম প্রহরে এ এক সড়ক দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এতে আহত হয়েছে ১২ জন। রাজৈর থানার ওসি নওশের আলী বলেন, রাত ২টার দিকে ইটভাটার শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক মজিবর মাতুব্বর (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মজিবরের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। আহতদের রাজৈর ও মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৭ ঘ.