২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন ও বিচার বিভাগে সচিবের দায়িত্বে আশীষ

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব আশীষ রঞ্জন দাসকে ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব আশীষ রঞ্জন দাসকে ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে। আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ নিয়োগের কথা জানানো হয়। বিচার বিভাগীয় কর্মকর্তা আশীষ রঞ্জন বর্তমানে প্রেষণে আইন ও বিচার বিভাগের প্রশাসন-২ শাখার যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্বপ্রাপ্ত সহিদুল করিমকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা হলে পদটি শূন্য হয়। বুধবার তাকে অন্য তিন জনের সঙ্গে অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬৩৭ ঘ.