২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজি প্রিজন কার্যালয়ের পেছনে 'জর্দার কৌটা'

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) মোহাম্মদ আশরাফুল ইসলামের কার্যালয়ের পেছন থেকে বিস্ফোরক সন্দেহে লাল টেপ মোড়ানো দুটি জর্দার কৌটা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 08:49 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) মোহাম্মদ আশরাফুল ইসলামের কার্যালয়ের পেছন থেকে বিস্ফোরক সন্দেহে লাল টেপ মোড়ানো দুটি জর্দার কৌটা উদ্ধার করেছে পুলিশ। চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চকবাজার এলাকায় আইজি প্রিজন কার্যালয়ের সীমানা দেওয়ালের ভেতরে অবর্জনার মধ্যে কৌটা দুটি পাওয়া যায়। তিনি বলেন, "এগুলো ককটেল কি না তা পরীক্ষা করে দেখা হবে। কারা এগুলো সেখানে রেখেছে, তাও খতিয়ে দেখছি আমরা।" গত সোমবার কারা মহাপরিদর্শক পদে আশরাফুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়। ২০০৯ সালের ২৮ জুলাই থেকে এই পদে দায়িত্ব পালন করে আসছেন সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৪৪২ ঘ.