ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত হয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দুপুরে রেল চলাচল শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল চলাচল যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বেলা ১২টার দিকে রিলিফ ট্রেন বগিটি উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হুমায়ূন কবীর জানান, খবর পেয়ে রিলিফ ট্রেন সেখানে পৌঁছে বগিটি উদ্ধার করে।
উদ্ধারকাজ শেষে ভৈরব রেল স্টেশনে আটকা পড়া চট্রগ্রামগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন ভৈরব স্টেশন থেকে ছেড়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৩২১ ঘ.
bdnews24