২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে শ্রমিক খুন

রাজধানীর শ্যামপুর এলাকায় বুধবার দুপুরে এক কারখানা শ্রমিক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 06:52 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুর এলাকায় বুধবার দুপুরে এক কারখানা শ্রমিক খুন হয়েছেন। জামাল হোসেন (২৬) নামের ওই শ্রমিক হক মেটাল নামে একটি অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করতেন। দুপুরে কারখানার অপর শ্রমিকরা তার লাশ কুমিল্লায় বাড়ি পাঠিয়ে দিলেও ময়নাতদন্তের জন্য পুলিশ তা রাত ১১টার দিকে আবার ফেরত এনেছে। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই কারখানার মনির নামে আরেক শ্রমিকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মনির একটি অ্যালুমিনিয়ামের রড দিয়ে আঘাত করলে জামালের মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়া জামালের লাশ তার গ্রামের বাড়ি কুমিল্লা পাঠিয়ে দেয় অন্য শ্রমিকরা। বিষয়টি পুলিশ জানার পর বাড়ি থেকে আবার লাশটি এনে রাতে সলিমুল্লাহ মেডিকল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/০০৫২ ঘ.