২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় মাস বন্ধ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ এক নম্বর ইউনিটের মেরামত কাজ দেড় মাসেও শুরু হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 05:17 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

দিনাজপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ এক নম্বর ইউনিটের মেরামত কাজ দেড় মাসেও শুরু হয়নি। বুধবার কেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট করে দু'টি ইউনিট রয়েছে। যান্ত্রিক ক্রটির কারণে এক নম্বর ইউনিটটি গত ২ সেপ্টেম্বর ভোরে বন্ধ করে দেওয়া হয়। তখন থেকেই দুই নম্বর ইউনিটটিই শুধু চালু রয়েছে। প্রকৌশলী আরো জনান, বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালনাকারী ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসির বিশেষজ্ঞ প্রকৌশলী ছুটিতে থাকায় মেরামত কাজ বিলম্ব হচ্ছে। এছাড়া চীনা প্রকৌশলী না আসা পর্যন্ত এটি মেরামত সম্ভব নয় বলেও তিনি জানান। কী ধরনের ক্রটি হয়েছে তাও এই প্রকৌশলী জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩০০ ঘ.