২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

রাজশাহীর তানোর উপজেলা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

রাজশাহী, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর তানোর উপজেলা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে সনাতন চন্দ্র বর্মন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে একই উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার আইড়ারমোড় থেকে সনাতনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার একটি বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। গত বুধবার (১২ অক্টোবর) বিদ্যালয়ে যাওয়ার সময় মুণ্ডুমালা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে অপহরণ করা হয়। তানোর থানার ওসি ইসমাইল হোসেন জানান, অপরহরণের ঘটনায় মেয়েটি বাবা সোমবার রাতে সনাতনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৩ ঘ.