২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় আদিবাসী ছাত্রী হয়রানির শিকার

নওগাঁর সাপাহার উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক আদিবাসী ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

নওগাঁ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর সাপাহার উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক আদিবাসী ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মঙ্গলবার মতিউর রহমান ওরফে মতি মান্ডা (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাপাহার থানায় একটি মামলা করেছে ওই ছাত্রী। মতিউর উপজেলার আশড়ন্দ কাটনীপাড়ার বাসিন্দা। সাপাহার থানার ওসি আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান, জয়দেবপুর আদিবাসী পল্লীর মেয়েটি শনিবার দুপুরে স্কুল থেকে পাশের গ্রামে মামার বাড়ি থেকে টিফিন খেয়ে স্কুলে ফিরে আসার সময় পথে মতিউর রহমান তার সঙ্গে অশালীন আচরণ করে। ওই সময় তার চিৎকারে লোকজন এলে মতিউর পালিয়ে যায়। বিষয়টি মীমাংসার নামে মতিউরের লোকজন এতদিন সময়ক্ষেপণ করায় মামলা করতে পারেনি তারা। আসামি মতিউরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২১১ ঘ.