২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্রসহ 'চরমপন্থি' গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পিস্তলসহ এক 'চরমপন্থিকে' গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 07:23 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঝিনাইদহ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পিস্তলসহ এক 'চরমপন্থিকে' গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শেখপাড়া এলাকা থেকে সাহেব আলিকে (২৫) গ্রেপ্তার করা হয়। সাহেব আলি শেখপাড়া গ্রামের ইয়াকুব আলি মোল্লার ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর শাখাওয়াৎ হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। সাহেব আলি চরমপন্থি সংগঠন গন বাহিনীর (কালু গ্রুপ) সদস্য। তাকে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৪ ঘ.