২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাংশায় ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় সোমবার ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

রাজবাড়ী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশায় সোমবার ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রবিউল ইসলাম (৩০) নওগার পোরশা উপজেলার ঘাটনগর তাঁতীপাড়া গ্রামের দবির উদ্দিনের ছেলে। ট্রেনটি খুলনা থেকে গোয়ালন্দ ঘাট যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। পাংশা থানার উপ-পরিদর্শক হাসিনা বেগম জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি পাংশার চন্দনা রেল সেতুর নিচ দিয়ে আসার সময় ছাদে থাকা রবিউল সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ে পড়ে যান। এলাকার লোকজন উদ্ধার করে পাংশা হাসপাতালে ভর্তি করে। দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.