২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের পিটুনিতে মাদ্রাসা ছাত্র হাসপাতালে

আধঘণ্টা দেরি করে মাদ্রাসায় আসায় এক ছাত্রকে পিটিয়ে অজ্ঞান করে সাতঘণ্টা শৌচাগারে আটকে রেখেছেন এক শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

সিলেট, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আধঘণ্টা দেরি করে মাদ্রাসায় আসায় এক ছাত্রকে পিটিয়ে অজ্ঞান করে সাতঘণ্টা শৌচাগারে আটকে রেখেছেন এক শিক্ষক। সোমবার সিলেট নগরীর নবাব রোডের মাদারিসিন আল হারামাইন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওমর ফারুক (১০) নামের ওই ছাত্রকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুক মাদরাসাটির হিফজ বিভাগের ছাত্র ও নগরীর কুয়ারপাড় এলাকার মঈনুল হকের ছেলে। ফারুকের বাবা মঈনুল হক জানান, শারীরিক অসুস্থতার কারণে আধঘণ্টা দেরিতে সকাল ৭টায় মাদরাসায় যায় ওমর ফারুক। এ কারণে মাদ্রাসার শিক্ষক মাসুম বিল্লাহ তাকে প্রচ- মারধর করেন। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে মাদ্রাসর শৌচাগারে আটকে রাখেন ওই শিক্ষক, বলেন ফারুকের বাবা। তিনি আরো বলেন, বেলা ২টায় জ্ঞান ফেরার পর তাকে বাসায় পাঠানো হয়। বাসায় আসার পর বমি শুরু হলে বিকাল ৪টায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাদ্রাসার অধ্যক্ষ আবদুল ওয়াদুদ ছাত্রটিকে মারধরের ঘটনা স্বীকার করে বলেন, বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে। অভিযুক্ত শিক্ষক মাসুম বিল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৭ ঘ.