২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সবজিক্ষেতে বিএসএফ'র আগুন

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় বাংলাদেশিদের প্রায় পাঁচ একর সবজিক্ষেত নষ্ট করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

সিলেট, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় বাংলাদেশিদের প্রায় পাঁচ একর সবজিক্ষেত নষ্ট করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্ত এলাকার পানথুমাইয়ে এ ঘটনা ঘটে। পানথুমাই গ্রামের মোহাম্মদ আলী বলেন, সকালে হঠাৎ বিএসএফ সদস্যরা আমাদের সবজি ক্ষেতে ঢুকে তা নষ্ট করতে থাকলে আমরা বাধা দিই। এ সময় তারা ক্ষেতের বেড়ায় আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম বলেন, এ বিষয়ে আলোচনায় বিএসএফ'র সঙ্গে পতাকা বৈঠক আহবান করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬৫১ ঘ.