২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ের কর্মচারীদের অবস্থান কর্মসূচি স্থগিত

সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মঙ্গলবারের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 09:18 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মঙ্গলবারের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সম্পাদক এমদাদুল হক সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিত করার কথা জানান। সিলেকশন গ্রেড স্কেল, গ্রাচুইটি বৃদ্ধি, রেশন প্রদান ও পদবি পরিবর্তনসহ ১০ দফা দাবি বাস্তবায়নে মঙ্গলবার ১১টায় অর্থসচিবের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে সমিতি। কর্মচারীদের অন্য দাবির মধ্যে রয়েছে- ২০০৬ সালের নিয়োগ বিধি বাতিল করে আগের নিয়োগ বিধি বহাল, সব কর্মকর্তা ও কর্মচারীর চাকরির বয়স ৬০ বছরে উন্নীত করা, শতভাগ পেনশন নির্ধারণ এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য শতভাগ পোষ্য কোটা চালু করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৫১৬ ঘ.