নওগাঁ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর সাপাহার উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলার ইসলামপুর গ্রামের পাশে খাড়ীর পাড় এলাকা থেকে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আমজাদ আলীর (৪৫) লাশ পাওয়া যায়। আমজাদ আলী ওই গ্রামের প্রয়াত অলিমুদ্দীনের ছেলে।
সাপাহার থানার ওসি আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী সাংবাদিকদের জানান, পারিবারিক কলহের জের ধরে আমজাদের স্ত্রী-সন্তানরা শুক্রবারে পাশের হাটশাওলী গ্রামে আতœীয়ের বাড়ি চলে যায়।
রোববার ভোরে এলাকার লোকজন খাড়ীর পাড়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আমজাদের লাশ দেখে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে সাপাহার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮১৯ ঘ.
bdnews24