ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন, আবদুল হাই, কাউসার হামিদ, অলিউল্লাহ, সুমন, ও শহিদুল ইসলাম। তারা সবাই ওই কলেজের ছাত্র। গ্রেপ্তারের আগে তারা একটি কক্ষে বসে সভা করছিলেন।
শিক্ষানবিস উপপরিদর্শক (পিএসআই) ইমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাশকতা ঘটাতে পারে এমন সন্দেহে তাদেরকে আটক করা হয়। ১৯ সেপ্টেম্বের রাজধানীতে জামায়াত ও শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে তারা জড়িত ছিলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।"
তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭৫৮ ঘ.
bdnews24