২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিতে মাছ বিক্রেতার মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নুরুল ইসলাম (৪৫) নামে এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 04:51 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নুরুল ইসলাম (৪৫) নামে এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন। রোববার ভোরে যাত্রাবাড়ীর শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের গলিতে এ ঘটনা ঘটে। নুরুল ওই এলাকায় ফেরি করে মাছ বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্বৃত্তরা নুরুলের গালায় ছুরি মেরেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ভোরে মাছ কিনতে যাত্রাবাড়ী বাজারের যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে খুন করে টাকা-পয়সা ছিনিয়ে নেয়।" ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২২৪৬ ঘ.