২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে নরওয়ের দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত রাগনে বির্টে লুন্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত রাগনে বির্টে লুন্ড। শনিবার বিকালে তিনি গণভবনে যান। তার সঙ্গে টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডারিক বাকসাসও ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে নরওয়ের দূতের বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দু'দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিনও বৈঠকে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০২১ ঘ.