২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজদের খোঁজার দায় সরকারেরই: মিজানুর

গণমাধ্যমে প্রকাশিত মানুষ 'নিখোঁজের' খবরের কথা উল্লেখ করে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেছেন, তাদের খুঁজে বের করতে হবে সরকারকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমে প্রকাশিত মানুষ 'নিখোঁজের' খবরের কথা উল্লেখ করে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেছেন, তাদের খুঁজে বের করতে হবে সরকারকেই। তিনি বলেন, "না হলে সরকারের ওপর সব দায়িত্ব বর্তাবে।" শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'মানবাধিকার রক্ষায় ক্রাইম রির্পোটারদের ভূমিকা' শিরোনামে এক আলোচনা সভায় এ কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান। আলোচনায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ, র্যা বের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মুজিবুর রহমান, র্যা বের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল, হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান বক্তব্য দেন। আইনশৃঙ্খলা বাহিনীর "এনকাউন্টার" প্রসঙ্গে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, "বারবার একই গল্প শোনালে সাধারণ মানুষের মনে সন্দেহ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা নষ্ট হয়।" "আত্মরক্ষার জন্য গুলি করার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যে বক্তব্য দেয় সে সব ঘটনা সাজানো না নাটকীয় সে ব্যাপারে প্রশ্ন রয়েছে।" র্যা বকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনাদের প্রশিক্ষণের কোথাও গলদ রয়েছে। তা না হলে অভিযানের সময় কাউকে গুলি করলে সেটা পায়ে না লেগে শরীরের অন্য কোথাও লাগার কথা নয়।" "গ্রেপ্তারের পর অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হন," মন্তব্য করে কমিশন চেয়ারম্যান বলেন, "যারা নিহত হন তাদের অপরাধী বানানোর একটি প্রবণতা আছে। কিন্তু আদালত কর্তৃক অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না। এ পর্যন্ত তার নিরাপত্তার এবং মানবাধিকার রক্ষা দায়িত্ব রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর।" সংবাদিকদের বিরুদ্ধে মামলা করা বিষয়ে তিনি বলেন, "অপরাধ বিষয়ে যারা প্রতিবেদন করেন তারা সাধারণত মানবাধিকার বিষয়ে প্রতিবেদন তৈরি করে। এতে তারা ঝুঁকির মধ্যে থাকেন। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে মামলা না করে প্রেস কাউন্সিলের সাহায্য নেওয়া শ্রেয়। এজন্য প্রেস কাউন্সলকে আরো শক্তিশালি করা প্রয়োজন।" র্যা বের মিডিয়া উইং এর পরিচালক তার বক্তব্যে বলেন, "র্যা ব প্রতিষ্ঠার পর থেকে ১০ হাজার অস্ত্র ও পাঁচ হাজার গ্রেনেডসহ এক লাখ চার হাজার অপরাধীকে গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তার না হলে মানবাধিকার ক্ষুণœ হতো।" এ প্রসঙ্গে মিজানুর বলেন, "গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষা হয় বটে। তবে আইনশৃঙ্খলা রক্ষা ও মানবাধিকার রক্ষা এক নয়। রাষ্ট্র যখন কারও অধিকার বা সুবিধা ক্ষুণœ করে তখন তা হয় মানবাধিকার লঙ্ঘন।" "রাষ্ট্রের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়টি খেয়াল রাখতে হবে।" ক্র্যাবের সভাপতি পারভেজ খান অনুষ্টানে সভাপিত্ব করেন। পুলিশের মানবাধিকার লংঘনের কথা উল্লেখ এলিনা খান করে বলেন, সবার আগে পুলিশ মানবাধিকার লঙ্ঘন হয়। পুলিশের বুটের নিচে যখন মানবসন্তান নির্যাতিত হয় তখন এই মানবাধিকার নিয়ে আলোচনা করতে কষ্ট হয়। এ প্রসঙ্গে পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, "আমি পুলিশের বুটের নিচে যেমন মানুষের বুক দেখতে চাই না তেমনি রাস্তায় গাড়ি পোড়ানো ও পুলিশের ওপর হামলাও দেখতে চাই না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১০৩ ঘ.