মাগুরা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলার দৃর্গাপুর গ্রামে আব্দুস সালাম (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন।
শুক্রবার ভোর রাতে অজ্ঞাত দৃর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
শ্রীপুর থানার ওসি কাজী আব্দুস সালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালাম রাতে বাড়ির বারান্দায় ঘুমিয়েছিলেন। রাত ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ছুরিকাঘাতে সালাম ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হত্যার কারণ বা হত্যাকারীদের চিহ্নিত করা যায়নি। তবে পুলিশ হত্যাকাণ্ডটি খতিয়ে দেখছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমবি/এমআই/১০২০ ঘ.
bdnews24