২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিজম নিয়ে 'থিমসং' ও তথ্যচিত্র

অটিজম নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনপ্রিয় শিল্পী রুনা লায়লার কণ্ঠে একটি 'থিমসং' ধারণ এবং তথ্যচিত্র নির্মাণ করেছে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 09:34 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, আক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিজম নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনপ্রিয় শিল্পী রুনা লায়লার কণ্ঠে একটি 'থিমসং' ধারণ এবং তথ্যচিত্র নির্মাণ করেছে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো। স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই থিমসং ও তথ্যচিত্রের সিডির মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, "অটিস্টিক শিশুদের নিয়ে রচিত এই গান এবং তথ্যচিত্র এ সমস্যা সম্পর্কে জানতে সহযোগিতা করবে।" শৈশবের কোনো এক সময় মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বন্ধ হয়ে গেলে চিকিৎসকরা একে বলেন অটিজম। এ সমস্যায় আক্রান্ত শিশুরা নিজের হাতে খাওয়া, টয়লেট করার মতো স্বাভাবিক কাজগুলো অন্যদের মতো দেখে দেখে রপ্ত করতে পারেন না। আর বিষয়টি সম্পর্কে জানা না থাকায় অটিস্টিক শিশুদের বাবা-মায়েরা তাদের সন্তানকে নিয়ে দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে দিন পার করেন। অটিজম বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য তথ্যচিত্রটি টেলিভিশনে প্রচার করার ওপর জোর দিয়ে তিনি বলেন, এতে সবার মধ্যে এ বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি হবে। তবে ২৫ মিনিট দৈর্ঘের এই তথ্যচিত্রটি আরো অল্প সময়ের পরিসরে তৈরি করা হলে ভালো হতো বলে মত দেন তিনি। মন্ত্রী বলেন, "এটা আনেক বড় তথ্যচিত্র। সবাই এটা পুরো সময় ধরে নাও দেখতে পারে।" অটিজম নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ, এর উপসর্গ এবং অটিস্টিক শিশুদের কীভাবে যতœ নিতে হবে- সে বিষয়ে জানানো রয়েছে এই তথ্যচিত্রে। আর অটিজম নিয়ে থিমসংটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। চ্যানেল আই এর প্রধান ফরিদুর রেজা সাগর অনুষ্ঠানে বলেন, তারা তথ্যচিত্রটি প্রচারের ব্যাপারে পদক্ষেপ নেবেন। ধারণা করা হয়, বিশ্বে প্রতি ১১০ জনে একজন আটিজমে আক্রান্ত। আর সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় দেড় লাখ মানুষ অটিজমে আক্রান্ত। গত ২৫ ও ২৬ জুলাই ঢাকায় দক্ষিণ এশিয়ার প্রথম অটিজম সম্মেলনে সম্মিলিতভাবে অটিজম মোকাবিলার অঙ্গীকার জানিয়ে ঢাকা ঘোষণা প্রকাশ করা হয়। ভারতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীসহ আঞ্চলিক নেতৃবৃন্দ ওই সম্মেলনে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এনআইএইচ/আরএম/জেকে/০৩২৯ ঘ.