২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে সাত কর্মকর্তা রদবদল

প্রশাসনের চারজন উপসচিবসহ সাত কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চারজন উপসচিবসহ সাত কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এসব রদবদল করেছে। উপসচিবদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সারোয়ার মাহমুদ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক খলিলুর রহমানকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব খলিলুর রহমান কাগজী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপসচিব মিজানুর রহমানকে সংযুক্ত থাকা মন্ত্রণালয়গুলোতেই পদায়ন করা হয়েছে। সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারি সচিব বাবুল মিঞাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিবের একান্ত সচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ারকে পরিকল্পনা বিভাগের সচিবের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে। নড়াইলের কালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসানকে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১৫৪ ঘ.