২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ দাবি ২৯ বিসিএসে উত্তীর্ণদের

২৯তম বিসিএসে নন ক্যাডার প্রার্থীদের দ্রুত নিয়োগসহ ৩ দফা দাবি জানিয়েছে উত্তীর্ণ ননক্যাডার নিয়োগপ্রত্যাশীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯তম বিসিএসে নন ক্যাডার প্রার্থীদের দ্রুত নিয়োগসহ ৩ দফা দাবি জানিয়েছে উত্তীর্ণ ননক্যাডার নিয়োগপ্রত্যাশীরা। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তাদের অন্য দাবিগুলো হলো- ২৯তম বিসিএস নন ক্যাডারদের নিয়োগের আগে ৩০ বিসিএস ফল প্রকাশ না করা এবং ২৮তম বিসিএস সমপরিমাণ নন ক্যাডার নিয়োগ দেওয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিয়োগপ্রত্যাশী আসমাউল হুসনা লিজা বলেন, ২৯তম বিসিএসের ফল প্রকাশের সাড়ে সাত মাস হলেও এখনো নিয়োগ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, "বিধিমালা অনুযায়ী ৩০তম বিসিএস নন ক্যাডারের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ২৯তম নন ক্যাডারের নিয়োগ প্রক্রিয়া অকার্যকর হয়ে যাবে। তাই এখনো নিয়োগ প্রক্রিয়া না হওয়ায় আমরা আজ হতাশাগ্রস্ত।" লিজা জানান, ২৮তম বিসিএস নন ক্যাডারে প্রায় ১ হাজার জন নিয়োগের সুপারিশ করা হলেও ২৯তম বিসিএসে ১৩ জনকে সুপারিশ করা হয়েছে। নিয়োগ প্রত্যাশী সঞ্জয় ভৌমিক বলেন, "হাজার হাজার শূন্য পদ খালি থাকা সত্ত্বেও কেন নিয়োগ দেওয়া হচ্ছে না, তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি আমরা।" দাবি মানা না হলে আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন নিয়োগপ্রত্যাশীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪১ ঘ.