ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কল্যাণপুর 'খ' খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে ঢাকা ওয়াসা।
ওয়াসার নির্বাহী হাকিম কাজী ওয়াছিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সকাল পৌনে ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
মিরপুরের মাজার রোডের শেষ প্রান্ত থেকে কল্যাণপুর 'ক' খাল পর্যন্ত এ খালের দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার। কয়েকটি বহুতল পাকা ভবন এবং সীমানা প্রাচীর কিছু অবৈধ অংশ এ খালের মধ্যে রয়েছে।
মিরপুরের মাজার রোডের শেষ প্রান্ত বাতেননগর থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। উচ্ছেদ অভিযানে পুলিশ সহযোগিতা করছে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর কল্যাণপুর 'ঘ' খাল এবং ২৪ সেপ্টেম্বরে রামচন্দ্রপুর খালে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালায় ওয়াসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১১১১ ঘ.
bdnews24