২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা নদীতে ২৫০ কেজি ইলিশ আটক

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশ ধরার সময় ৯৬ হাজার মিটার কারেন্ট জালসহ ২৫০ কেজি ইলিশ আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 06:09 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

চাঁদপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশ ধরার সময় ৯৬ হাজার মিটার কারেন্ট জালসহ ২৫০ কেজি ইলিশ আটক করেছে কোস্টগার্ড। সোমবার প্রথম প্রহর থেকে ভোর ৫টা পর্যন্ত বড়স্টেশন মোলহেড, চেয়ারম্যানঘাট, আনন্দবাজার, লগ্নিমারা চরসহ বেশ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট জহুরুল হক সাংবাদিকদের বলেন, অভিযানকালে দুইটি বড় আকৃতির কোনা জালও আটক করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। তিনি জানান, আটককৃত মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ এবং জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আশ্বিনী পূর্ণিমার দিন এবং আগে ও পরের পাঁচদিন করে মোট ১১ দিন সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ধরে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১২০৭ ঘ.