চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দুটি একনলা বন্দুকসহ একজনকে প্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার বেলা ১২টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার একটি খাবারের দোকান থেকে মো. আক্তার হোসেন (২৪) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এস এম নরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বহদ্দারহাট মদিনা রেস্টুরেন্ট অ্যান্ড বিরানি হাউজে অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুকসহ আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী থানার শ্রীপুর এলাকার আবুল বাশারের ছেলে আক্তার অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাবের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এএইচ/২২২৫ ঘ.
bdnews24