ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেতে পিংক সিটিতে গোলাগুলিতে স্থানীয় মসজিদের ইমাম আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আহত মো. জোনায়েদ (৪০) ডুমনি পিংক সিটি জামে মসজিদের ইমাম।
তাকে সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেনায়েদ সাংবাদিকদের বলেন, ফজর নামাজের শেষে মসজিদের সামনে হাঁটাহাটি করার সময় হঠাৎ করে গুলি এসে তার গায়ে লাগে।
জোনায়েদের গায়ের ছয় স্থানে গুলির ছররা আঘাত হানে।
খিলক্ষেতে জমি নিয়ে আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান বসুন্ধরা ও পিংক সিটির মধ্যে বিরোধ রয়েছে। সে বিরোধ থেকে গোলাগুলি হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে পিংক সিটি ও বসুন্ধরা গ্র"পের মধ্যে গণ্ডগোলের কথা শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া পায়নি।"
"বসুন্ধরা গ্র"পের কয়েকটি লাইসেন্স করা শটগান রয়েছে। তাদের শটগানের গুলিতে ইমাম আহত হতে পারেন," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২২৫ ঘ.
bdnews24