২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁধের দাবিতে নীলফামারীতে ৮ গ্রামবাসীর মানববন্ধন

নীলফামারীর ডিমলা উপজেলার বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

নীলফামারী, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডিমলা উপজেলার বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুুপুরে বাইশপুকুর এলাকায় উপজেলার দুটি ইউনিয়নের আটটি গ্রামের সহস্রাধিক বাসিন্দা এ মানববন্ধনে অংশ নেয়। কর্মসূচিতে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী সংহতি প্রকাশ করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জানান, তিস্তার ভাঙনে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর, সতীঘাট, ছাতুনামা এবং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি, দক্ষিণ সোনাখুলি, কুটিপাড়া ও ভেন্ডাবাড়ি গ্রাম হুমকির মুখে রয়েছে। গত বর্ষায় তিস্তা বাইশপুকুর গ্রামের প্রায় ৬০ একর আবাদি জমি গ্রাস করেছে। এই আটটি গ্রামে প্রায় দুই সহস্রাধিক পরিবার রয়েছে। বক্তরা তিস্তা সেচ প্রকল্পের সিল্টট্রাফ হতে পুর্ব বাইশপুকুর পর্যন্ত তিন কিলোমিটার বাঁধ নির্মাণের দাবি জানান। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ চৌধুরী, ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌশুরী, খালিশা চাপানী ইউপি'র সাবেক চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ সংহতি প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭২৮ ঘ.