বরিশাল, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের পাংশা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে সাত জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহানগরীর বিমান বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ২৫/৩০ জন যাত্রী নিয়ে উজিরপুর উপজেলার ধামুরা যাচ্ছিলো সামি সাদি পরিবহনের একটি বাস। বাসটি পাংশায় পৌছলে ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসের যাত্রী ও ট্রাকের চালকসহ ২৫ জন আহত হয় বলে জানান তিনি।
বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, বাস ও ট্রাক আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৬ ঘ.
bdnews24