২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ৪ মাস পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অপহরণের চার মাস পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 06:45 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

কুষ্টিয়া, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় অপহরণের চার মাস পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার দশমাইল নামে এলাকায় মাটিতে পুঁতে রাখা হৃদয়ের (১৩) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার তেঘরিয়া পূর্বপাড়া এলাকার সৌদি প্রবাসী মাজেদুল আলমের ছেলে হৃদয়কে গত ২৩ মে অপহরণ করা হয়েছিলো। হৃদয় কুষ্টিয়া জিলা স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো। গ্রেপ্তার হেলাল উদ্দীন ওরফে ড্যানি (১৯) জেলা শহরের হাউজিং এলাকার আজব আলীর ছেলে। কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেলালকে তার বাড়ি থেকে সোমবার রাতে আটক করা হয়। তার দেওয়া তথ্যে হৃদয়ের লাশ উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ড্যানি ও তার বন্ধু সাব্বির ২৩ মে সন্ধ্যায় হৃদয়কে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে। এরপর মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা চায়। মুক্তিপণের টাকা না পেয়ে হৃদয়কে হত্যা করা হয় বলে ওসি জানান। তিনি বলেন, লাশ পুঁতে রাখার কাজে ব্যবহৃত কোদালও উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৪ ঘ.