ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গাপূজা ও যুক্তরাষ্ট্রের সরকারি ছুটির দিন 'কলম্বাস ডে' উপলক্ষে আগামী বৃহস্পতিবার ও রোববার বন্ধ থাকবে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও এর অন্তর্ভুক্ত সব কার্যালয়।
মঙ্গলবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার এবং কলম্বাস ডে উপলক্ষে আগামী রোববার ঢাকায় আমেরিকান দূতাবাস বন্ধ থাকবে। কনস্যুলার সেকশন এবং আমেরিকান সেন্টারের আর্চার কে. ব্লাড লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারও বন্ধ থাকবে।
তবে বন্ধের সময় যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সেবা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এজন্য ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১১৩০ ঘ.
bdnews24