২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন মহাজোটেই, হাসিনাকে বললেন এরশাদ

এককভাবে নির্বাচন করার 'ঘোষণার' পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ক্ষমতাসীন মহাজোটের শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 04:36 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এককভাবে নির্বাচন করার 'ঘোষণার' পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ক্ষমতাসীন মহাজোটের শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। জাতীয় পার্টির একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, মহাজোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে জাপা চেয়ারম্যান রোববার সন্ধ্যা সোয়া ৭টা থেকে এক ঘণ্টারও বেশি সময় পর্যন্ত বৈঠক করেন। রাজশাহীতে জাপা চেয়ারম্যানের সা¤প্রতিক বক্তব্য বিষয়ে বৈঠকে দৃষ্টি আকর্ষণ করেন মহাজোট নেত্রী হাসিনা। এরশাদ তাকে বলেন, "সবাইকে তো সবার রাজনীতি করতে হবে। সবাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে রাজনীতি করছে। তবে আমি এখনো আমি মহাজোটে আছি। মহাজোটে থেকেই নির্বাচন করতে চাই।" শনিবার এরশাদ রাজশাহীতে এক অনুষ্ঠানে বলেন, জাপা আর কাউকে ক্ষমতায় যেতে সহায়তা করবে না। ভবিষ্যতে দলটি এককভাবে নির্বাচন করবে। অবশ্য এর আগেও একাধিকবার এ ধরনের কথা বলেছেন তিনি। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাতের সময় জাপা'র প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবুল উপস্থিত ছিলেন। বৈঠকে দ্রব্যমূল্য, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে বিরোধী দলের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। দ্রব্যমূল্য নিয়ে জাপা চেয়ারম্যানের বক্তব্য বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দ্রব্যমূল নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থাই নিচ্ছে। প্রয়োজনে আরো করণীয় থাকলে তাও করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২২২২ ঘ.