২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের অনিয়ম খতিয়ে দেখার সুপারিশ

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টেন্ডার, নিয়োগ, টিআর ও কাবিখা কর্মসূচিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টেন্ডার, নিয়োগ, টিআর ও কাবিখা কর্মসূচিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। অনিয়ম তদন্ত করে দুই মাসের মধ্যে কমিটিতে প্রতিবেদন দাখিলের জন্য বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) বলা হযেছে। রোববার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দ্রুত খাদ্য গুদাম নির্মাণ শেষ করাসহ প্রকল্পগুলো বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের পরামর্শ দেওয়া হয়। নির্ধারিত সময়ের এক বছর আগেই সব খাদ্য গুদাম নির্মাণ সমাপ্ত করা সম্ভব হবে বলে বৈঠকে জানায় মন্ত্রণালয়। বৈঠকে জানানো হয়, চলতি ২০১১-২০১২ অর্থবছরের এডিপিতে বাণিজ্য মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্প রয়েছে এবং প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫৫ ঘ.