২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 08:30 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে উপজেলার সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের ভদ্রঘাট বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ী ও সহস্রাধিক গ্রাসবাসী এই কর্মসূচিতে অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বেলা সাড়ে ১১টায় ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ১৯৬০ সালে ভদ্রঘাট বাজারে ইউপি কার্যালয়টি প্রতিষ্ঠিত হয়। একে কেন্দ্র করে বাজারে ব্যাংক-বীমা, হাসপাতাল, খাদ্যগুদাম, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানামুখী ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বর্তমানে সেখানে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের কাজও চলছে। বক্তারা অভিযোগ করেন, স¤প্রতি একটি প্রভাবশালী গোষ্ঠী ভদ্রঘাট বাজার থেকে ইউপি কার্যালয়টি সরিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন দোগাছি গ্রামে নেওয়ার পাঁয়তারা করছে। এজন্য নবনির্মিত ভবনের কাজ স্থগিত করা হয়েছে। সমাবেশে ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক খান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মোজাম্মেল হক সরকার বক্তব্য রাখেন। পরে বিক্ষুদ্ধরা জেলা প্রসাশক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪২৫ ঘ.