ঢাকা, অক্টেবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুস্থ ও পঙ্গু ২০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়েছে সামাজিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ ।
সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিবন্ধীদের হুইল চেয়ারগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সমাজের বিত্তশালীদের এ ধরনের কর্মকাণ্ডে আরো বেশি করে এগিয়ে আসা উচিত।
এপেক্স জানায়, এর আগেও এ সংগঠন দেশজুড়ে ১২শ' প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেছে এবং ভবিষ্যতে আরো ছয়শ বিতরণের কর্মসূচি রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি চন্দন দাস, মো. জসিম উদ্দিন, হারুন ফেরদৌস জুয়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৫৪৭ ঘ.
bdnews24