২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবকের গলিত লাশ উদ্ধার

রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকাল ৫টার দিকে আমুলিয়া মডেল টাউনে বালুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. নুরুল ইলসাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয়রা খবর দিলে আমরা বালু সরিয়ে ওই যুবকের লাশ দেখতে পাই। তার শরীরে কোনো পোশাক ছিল না।" যুুবকটি পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০/৩৫ বছর হবে। নুরুল ইসলাম আরো বলেন, "লাশটি প্রায় একমাস আগের হবে। শ্বাসরোধ করে হত্যার পর গুম করার উদ্দেশ্যে লাশটি বালুর নিচে পুঁতে রাখা হয়েছিলো।" ময়নাতদন্তের জন্য মৃতদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/পিডি/২১১২ ঘ.