২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় টিআইবির ৩ জনের জামিন

মানহানির দুটি মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানসহ তিন কর্মকর্তা চট্টগ্রামের আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 06:39 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির দুটি মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানসহ তিন কর্মকর্তা চট্টগ্রামের আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। বিচার বিভাগে দুর্নীতির প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রামের দুই আইনজীবী গত ২৬ ডিসেম্বর টিআইবির বিরুদ্ধে এ মামলা করে। রোববার মামলা দুটির একটিতে চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে এবং অন্যটিতে চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ হাকিম কেশব চন্দ্র রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান টিআইবি চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং গবেষক ওয়াহিদ আলম। দুই মামলায়ই তারা জামিন পেয়েছেন বলে তাদের কৌঁসুলি আখতার কবির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, মামলা দায়েরের পর দুটিতেই আদালত টিআইবি'র তিন কর্মকর্তাকে সশরীরে হাজিরের নির্দেশ দিয়েছিলেন। এরপর রোববার তারা হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক কেশব চন্দ্র রায় দশ হাজার টাকা এবং মাহাবুবুর রহমান পাঁচশ টাকা মুচলেকায় আইনজীবীর জিম্মায় তাদের জামিন দেয় বলে জানান আখতার কবীর। চট্টগ্রামের দুই আইনজীবী মোহাম্মদ মহিউদ্দিন ও মুজিবুল হক মামলা দায়েরের পর দুই আদালতই টিআইবির তিন কর্মকর্তাকে তলব করে। মামলাকারী আইনজীবীদের অভিযোগ, গত ২৩ ডিসেম্বর বিচার বিভাগে দুর্নীতি নিয়ে টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বিচার বিভাগ ও আইনজীবীদের সম্মান ক্ষুণ