২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আগুনে পুড়েছে ১০ দোকান

বাগেরহাটের চিতলমারীতে আগুনে ১০টি দোকান পুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 06:16 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

বাগেরহাট, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারীতে আগুনে ১০টি দোকান পুড়েছে। শুক্রবার রাতে উপজেলার নালুয়াবাজারে এ অগ্নিকাণ্ড হয় বলে দমকল বাহিনী জানিয়েছে। দমকল বাহিনীর বাগেরহাটের স্টেশন কর্মকর্তা জায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বাগেরহাট ও গোপালগঞ্জ দমকল বাহিনীর তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। পুড়ে যাওয়া দোকানগুলো মধ্যে খাবার হোটেল, ডিপার্টমেন্টাল স্টোর, মুদি দোকান, মিষ্টির দোকান, চায়ের স্টল এবং সার-কীটনাশকের দোকান রয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১৫০ ঘ.