ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সাবেক পরিচালক মোফাজ্জল হোসেন মারা গেছেন।
শুক্রবার সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আশরাফ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজার পর মোফাজ্জল হোসেনের মৃতদেহ পিরোজপুরের মঠবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
শনিবার সেখানেই তাকে দাফন করা হবে।
মোফাজ্জল হোসেন ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার এক শোকবার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২২৩৮ ঘ.
bdnews24