২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিপণ দিয়ে ফিরলো আরো ১২ জেলে

জলদস্যুদের হাতে জিম্মি বরগুনার জেলেদের মধ্যে আরো ১২ জন টাকার বিনিময়ে ছাড়া পেয়েছে। এ নিয়ে ২৩ জন জেলে ছাড়া পেলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

বরগুনা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলদস্যুদের হাতে জিম্মি বরগুনার জেলেদের মধ্যে আরো ১২ জন টাকার বিনিময়ে ছাড়া পেয়েছে। এ নিয়ে ২৩ জন জেলে ছাড়া পেলো। ছাড়া পাওয়া ১২ জেলে শুক্রবার দুপুরে পাথরঘাটায় ফিরেছে। গত ২০ জানুয়ারি বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছ থেকে ট্রলারসহ ১২০ জেলেকে অপহরণ করে জলদস্যুরা। এদের মধ্যে ১১ জেলেকে মুক্তি দেওয়া হয় গত শনিবার। তারা ফিরে এসে জানিয়েছিলো, দস্যুদের হাতে ১৫১ জেলে আটক রয়েছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ১২ জেলের মুক্তির বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ছাড়িয়ে আনতে ২০ লাখ টাকা দিতে হয়েছে। বরগুনা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি দাবি করেন, ট্রলার প্রতি দুই লাখ ও প্রত্যেক জেলের জন্য এক লাখ টাকা দিতে হয়েছে। তিনি আরো জানান, বাকি জেলেরা আগামি ২৪ ঘণ্টার মধ্যে ফিরে আসতে পারেন। ২০ জানুয়ারি রাত ৯টা থেকে সকাল পর্যন্ত জলদস্যু মোতালেব বাহিনীর সদস্যরা মাছ ধরা ট্রলারে ডাকাতি চালায়। তারা ১৭ টি ট্রলারসহ ১২০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে আরো কয়েকজন জেলেকে অপহরণ করে তারা। অপহরণের ঘটনায় পাথরঘাটা উপকূলরক্ষী বাহিনী জানিয়েছিলো, তারা জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে। স