২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে একজনের ৬ মাস কারাদণ্ড

মাদক পাচারের দায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক পাচারের দায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সন্ন্যাসী গ্রামে শুক্রবার বিকালে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শারজিল হাসান। দণ্ডপ্রাপ্ত মতি (২৮) সন্ন্যাসী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ন্যাসী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বিকাল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত ৬ বোতল ভারতীয় মদসহ মতিকে গ্রেপ্তার করে। পরে ইউএনও তাৎক্ষণিকভাবে আদালত বসিয়ে এ আদেশ দেন। এরপর মতিকে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯০০ ঘ.