২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরনের সঙ্গে দেখা করেছেন হাসিনা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে গেলে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ক্যামেরন। ক্যামেরন বলেন, "জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সম্পর্ক, সন্ত্রাসবাদ মোকাবেলাসহ উন্নয়ন কর্মকাণ্ডে দুই দেশেরই স্বার্থ জড়িত। উন্নয়ন খাতে যুক্তরাজ্য বাংলাদেশের সবচেয়ে বড় সহযোগী।" যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিসিয়াল ওয়েবসাইটে তাদের কথোপকথনের লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। দু'দেশের প্রধানমন্ত্রী প্রায় আধঘণ্টা বৈঠক করেন। ডেভিড ক্যামেরনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পুনর্গঠনে সহযোগিতা করে আসছে যুক্তরাজ্য। "বিশেষ করে নারী ও শিশুদের উন্নয়নসহ অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি খাতে যুক্তরাজ্যের ব্যাপক ভূমিকা রয়েছে। এছাড়া সন্ত্রাসবাদ দমনসহ সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে আমরা ব্যাপক সহযোগিতা পাচ্ছি।" বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনসহ আন্তর্জাাতিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতামূলক সম্পর্কের উল্লেখ করে তিনি বলেন, "দায়ী না হলেও জলবায়ু পরিবর্তনের জন্য আমাদেরকে [বাংলাদেশকে] দুর্ভোগ পোহাতে হচ্ছে।" "জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাদের পরিকল্পনা রয়েছে এবং সে অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। নিজস্ব তহবিল থাকলেও যুক্তরাজ্যের কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি," বলেন মেখ হাসিনা। ভবিষ্যতে দুই দেশ যৌথভাবে বণিজ্যিক কার্যক্রম শুরু করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। যুক্তরাজ্যে অনেক বাংলাদেশি পেশাজীবী ও শিক্ষার্থী রয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, "তারা যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেবি/এসএনপি/পিডি/২০৪৯ ঘ.